• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পার্বত্য নাগররিক পরিষদসহ কয়েকটি সংগঠনের ডাকে রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে হরতাল চলছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2016   Thursday

পার্বত্য নাগররিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে রাঙামাটিতে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপর্ণভাবে চলছে। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারে প্রধানমন্ত্রীর ঘোষনা ও ২০০১ সালের ভূমি আইন পূনঃবিবেচনার প্রতিবাদে এ হরতাল কর্মসূচি ডাকা হয়। 

 

হরতালের কারণে সকাল থেকে রাঙামাটি শহরের অভ্যন্তরীন ও দুরপাল্লার সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকাপাট বন্ধ রয়েছে। এখনো পর্ষন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে কোন যাত্রীবাহী লঞ্চ উপজেলা সদরের উদ্দেশ্য ছেড়ে যায়নি। হরতালকারীদের শহরের বনরুপাসহ কয়েকটি স্থানে পিকেটিং করতে দেখা গেছে। আইন শৃংখলা রক্ষায় শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ