• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

১৫ বছর পর লামা পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত

Published: 20 Jun 2016   Monday

বান্দরবানের লামা পৌরসভাকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গত ১৯জুন ২০১৬ইং ৪৬.০০.০০০০. ০৬৪.৩১.১৭৬.১৬/৬৪৯/১(৬) নং স্মারক মূলে সহকারী সচিব এ,কে,এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম।

 

 উল্লেখ্য, ২০০১ সালের ১৭ মে লামাকে পৌরসভা ঘোষনা করা হয়েছিল। 

 

লামা পৌরসভার অফিস সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত লামা পৌরসভা নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ঘোষণা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করলে লামা পৌরসভাকে ‘গ’ শ্রেণী থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীত করা হবে। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জয়লাভ করায় ৬মাসের মাথায় লামা পৌরসভাকে এক ধাপ উন্নীত করে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হল।


এ ব্যাপারে লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম বলেন, লামা পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার পিছনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র বিশেষ অবদান রয়েছে। তার জন্য লামা পৌরবাসির পক্ষ থেকে পার্বত্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ