• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

নির্বাচন কমিশনের তদন্ত কমিটি ছোট হরিণা ভোট কেন্দ্র পরিদর্শন ও সংশ্লিষ্টদের শুনানী গ্রহন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2016   Sunday

নির্বাচন কমিশনের গঠিত তদন্ত কমিটি রোববার রাঙামাটির বরকল উপজেলার ৪নং ভূষনছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন ও উপজেলার নির্বাচনী সংশ্লিষ্টদের শুনানী গ্রহন করেছেন। 

 

উল্লেখ্য,গেল ৪ জুন ৬ষ্ঠ ধাপে রাঙামাটির ১০ উপজেলার ৪৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বরকল উপজেলার ৪নং ভূষনছড়া ইউপির ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশীদ মামুনের সমর্থক ও দলীয় লোকজনেরা ভোটারদের মারধর,কেন্দ্র দখল, জাল ভোট প্রদানহ ইত্যাদি অভিযোগ এনে কেন্দ্রের ফলাফল বাতিল ও পূনঃনির্বাচনের দাবীতে প্রতিদ্ধন্ধি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দীলিপ কুমার চাকমা লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশন বরাবরে আবেদন করেন। নির্বাচন কমিশন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রাম আব্দুল বাতেনের নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। এছাড়া গত ১২ জুন দীলিপ কুমার চাকমা ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল ও পূনঃনির্বাচনের দাবীতে হাইকোর্টে একটি রিট পিটিশন করেন। তাছাড়া একই দাবীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আহ্বানে গেল ১৩ ও ১৪ জুন রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করে।


নির্বাচন কমিশনের গঠিত তদন্ত কমিটির আঞ্চলিক কর্মকর্তা আব্দুল বাতেন রোববার সকালে বরকল উপজেলার ৪নং ভূষনছড়া ইউনিয়নের ৩নং ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং স্থানীয় ভোটারদের সাথে কথা বলেন। এছাড়া তিনি বরকল উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন দিনে দায়িত্বরত রিটার্নি ও প্রিসাইডিং কর্মকর্তা, ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের শুনানী গ্রহন করেন। এসময় তার সাথে ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দীন ও বরকল উপজেলা নির্বাচন কর্মকর্তা সুবিতা চাকমা। উপজেলা নির্বাচন কার্যালয়ে তদন্তে শুনানীর সময় ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী দীলিপ কুমার চাকমা উভয়েই তাদের সমর্থকদের নিয়ে হাজির হন।


মামুনুর রশীদ মামুন জানান, তার পরাজিত প্রার্থী ১ ২ ও ৪নং কেন্দ্রে নির্বাচনে সশস্ত্র ক্যাডারদের দিয়ে ভোট ডাকাতি করলেও ৩নং কেন্দ্রে প্রশাসনের সুষ্ঠ হস্তক্ষেপের কারণে ভোট ডাকাতি করতে না পারায় পরাজিত হয়েছেন এবং নির্বাচন কমিশনে ভোটের ফলাফলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি নির্বাচন কমিশনের অবিলম্বে নির্বাচনী গেজেট প্রকাশের দাবি জানিয়ে আরো বলেন, গেজেট প্রকাশ করা হলে সকল ধরনের অপপ্রচার ও সন্দেহের অবসান ঘটবে।


দীলিপ কুমার চাকমা জানান, ৪ জুন ছোট হরিণা প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে প্রার্থী মামুনুর রশীদ মামুন সম্পূর্ন জালিয়াতী এবং বাইরের সন্ত্রাসী, মস্তান দ্বারা কেন্দ্র জোরপূর্বক দখল করে অবৈধভাবে ভোট গ্রহন করেছেন। যে কারণে আমরা এ কেন্দ্রে পূনঃনির্বাচন দাবী করেছি। যদি পুনঃনির্বাচন না দিলে পূর্বের ন্যায় যে কোন আন্দোলন কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবো।


নির্বাচন কমিশনের চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান আব্দুল বাতেন বলেন, গত ৪জুন রাঙামাটি জেলায় ১০টি উপজেলার ৪৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও বরকল উপজেলা ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটের ফলাফলের বিরুদ্ধে নির্বাচনে অভিযোগ দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তদন্ত করার দায়িত্ব প্রদান করেছেন।

 

তিনি বলেন, নির্বাচনে আসলে  অনিয়ম সংগঠিত হয়েছিল কিনা, ভোট প্রদানে ভোটারদের কেউ  বাধা প্রদান করেছিল কিনা, নির্বাচনী  কেন্দ্রে দায়িত্বে ছিল এজেন্টদের  কেন্দ্র  থেকে  করে দিয়েছিল কিনা এবং এরপর  পাশাপশি অনুসাঙ্গিক  কোন বিষয় থাকে  সেগুলো তদন্ত করা হচ্ছে।

 

তিনি আরো জানান, তদন্তে শুনানীকালে এক-দুজনের বক্তব্যে মিথ্যা হলেও সবাই একত্রে মিথ্যা কথা বলবে না। তিনি বলেন নির্বাচন কমিশন তাকে যে দায়িত্ব দিয়েছেন তার জন্য সততা ও নিরপেক্ষতার সাথে প্রকৃত সত্যকে উদঘাটন করার চেষ্টা চালিয়ে যাবেন এবং এ রিপোর্ট আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ