• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামা পৌরসভার ১০কোটি টাকার বাজেট ঘোষণা

Published: 27 Jun 2016   Monday

লামা পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের ১০কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম এ বাজেট ঘোষনা করেন।

 

লামা পৌরসভা প্রাঙ্গনে বাজেট অধিবেশনে লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, লামা মাতামুহূরী কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, লামা পৌরসভার সচিব মোঃ মাস-উদ-মোরশেদ সহ প্রমুখ।

 

বাজেট অধিবেশনে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, সর্বস্তরের জনসাধারণ ও কাউন্সিলর বৃন্দরা উপস্থিত ছিলেন। বাজেট  ঘোষনার অনুষ্ঠান শেষে ইফতার  ও  দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।     

 

এসময়  লামা লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম বাজেট অধিবেশনের ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নের জন্য পৌরসভার সর্বস্তরের জনগণ ও সরকারের সহযোগিতা কামনা করেন। এছাড়া লামা পৌরসভাকে সকল উন্নয়ন কাজে সহায়তা করায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

লামা পৌরসভার হিসাব রক্ষক(ভারপ্রাপ্ত) নুর মোহাম্মদ জানায়, ২০১৬-১৭ অর্থ বছরের মোট রাজস্ব আয়ের পরিমান ১ কোটি ১৫লক্ষ ৫০হাজার ৮ টাকা। এর মধ্যে মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১কোটি ৯লক্ষ ৭০ হাজার টাকা। সমাপনী স্থিতি ২ লক্ষ ৮০ হাজার ৮টাকা। এখাতে উল্লেখ্য যোগ্য ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন শাখার জন্য ৯২ লক্ষ টাকা এবং স্বাস্থ্য ও পয়ঃ প্রণালী খাতে ৭ লক্ষ ৬০ হাজার টাকা, শিক্ষাখাতে ৩ লক্ষ ৮০ হাজার টাকা ও অন্যান্য খাতে ২ লক্ষ টাকাসহ প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

 

উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ৮কোটি ৬৩লক্ষ টাকা। আয় বিবরণে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী ১কোটি টাকা, রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন হিসেবে স্থানান্তর ৩ লক্ষ টাকা, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় হতে প্রদত্ত মঞ্জুরী ২ কোটি এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে ৩কোটি এবং সরকার কর্তৃক বিশেষ বরাদ্দ ৫০ লক্ষ টাকা ধরা হয়েছে। ব্যয় বিবরণে অবকাঠোমো উন্নয়ন ৬ কোটি ৭০ লক্ষ, পানি সরবরাহ প্রকল্প ২০ লক্ষ, সড়ক বাতি লাইন স্থাপন, বাস টার্মিনাল সংস্কার ১৫ লক্ষ, মার্কেট পার্ক, ও কমিউনিটি সেন্টার নির্মাণ ৬৩ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ