• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

রাঙামাটিতে সাংবাদিকদের সাথে টিআইবি-সনাকের সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2016   Saturday

শনিবার রাঙামাটিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির(সনাক) উদ্যোগে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 

বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যা হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক রাঙামাটি কমিটির সভাপতি চাঁদ রায়। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি মিলটন বাহাদুর। স্বাগত বক্তব্যে রাখেন সনাক সদস্য মোহাম্মদ আলী।

 

মাল্টিমিডিয়ার মাধ্যমে টিআইবি ও সনাকের কার্যকলাপের উপর আলোক পাঠ করেন টিআইবির রাঙামাটির এরিয়া ম্যানেজার মাসুদুল আলম। মবিনিময় সভায় অংশ গ্রহন করেন সনাক সদস্য এ্যাডভোকেট সুস্মিতা চাকমা, সাংবাদিক আলমগির মানিক, হিমেল চাকমা, শান্তিময় চাকমা প্রমুখ।


মতবিনিময় সভায় বলা হয়, টিআইবি দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার ভূমিকা পালন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার চাহিদা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় ১৯৯৬ সাল থেকে একটি সামাজিক আন্দোলন হিসেবে যাত্রা শুরু করে। টিআইবি বাংলাদেশ চ্যাপ্টারে দুর্নীতি প্রতিরোধে অনুঘটকের ভূমিকা পাালন করে যাচ্ছে।

 

এরই অংশ হিসেবে টিআইবি’র সহযোগী সংগঠন সনাক রাঙামাটি কমিটি দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধে জনসাধারনের সচেতনা বৃদ্ধির লক্ষে সারাদেশের মতন রাঙামাটি জেলায়ও শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য ও বিনামূল্য আইনী পরামর্শ প্রদান বিষয়ে কাজ করছে। ইতোমধ্যে এসব প্রকল্পের সফলতাও পাওয়া যাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ