• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদানের চেক হস্তান্তর

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2016   Wednesday

পবিত্র বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক রাঙামাটি পার্বত্য জেলাধিন বিভিন্ন বিহার পরিচালনা কমিটি বরাবরে প্রদান করা হয়েছে।


সোমবার রাঙামাটি শহরস্থ কাঠালতলী মৈত্রী বিহারে এ উপলক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধিন বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি দীপক বিকাশ চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাঙামাটি জেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চিং কিউ রোয়াজা, বিশেষ অতিথি প্রবীন বৌদ্ধ ব্যক্তিত্ব সাবেক ইউপি চেয়ারম্যান সুনীতি বিকাশ চাকমা, জেলা হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেরল চাকমা, বিশিষ্ট উপজাতীয় লেখক অভয় প্রকাশ চাকমা, স্থানীয় মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতি দেব প্রসাদ দেওয়ান, চেক গ্রহন কারীদের পক্ষে জ্ঞান দাস চাকমা ও ধীরসেন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন প্যাগোডা ভিত্তিক প্রাক প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক দারুন বিকাশ ত্রিপুরা। চেক বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন এলিনা চাকমা।


পরে রাঙামাটি পার্বত্য জেলাধিন বিভিন্ন উপজেলা থেকে আগত বিহার পরিচালনা কমিটির কর্মকর্তাদের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অনুদানের চেক হস্তান্তর করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ