• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রার উৎসব পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2016   Wednesday

সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বুধবার রাঙামাটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও রথ যাত্রার আয়োজন করা হয়েছে।


বুধবার বিকালে শহরের হ্যাপী মোড় এলাকায় রথযাত্রা উৎসবের উদ্ধোধন করেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। এসময় পূজা উদযাপন পরিষদ রাঙামাটি কমিটির সাধারন সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্য, বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি কানুদাশসহ বিভিন্ন মঠ মন্দিরের পুরোহিত ও সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।

 

উদ্ধোধনের পর শহরের হ্যাপী মোড় এলাকাস্থ জগদ্বাত্রী মন্দির থেকে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী রথ টেনে তবলছড়িস্থ কালিমন্দির এলাকায় নেওয়া হয়। আগামী ১৪ জুলাই উল্টো রথ যাত্রার মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে। এ রথ যাত্রায় সনাতন ধর্মালম্বীর নারী-পুরুষ অংশ নেন।


এর আগে এ উৎসব উপলক্ষে জগদ্বাত্রী মন্দিরে হরিনাম সংকীর্তন, আলোচনা সভা, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, পদাবলী কীর্তন,সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ