• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত:বান্দরবান-রাঙমাটির সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2016   Wednesday

কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান শহরের কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বালাঘাটায় পুলুপাড়া বেইলি ব্রিজ তলিয়ে যাওয়ায় বান্দরবান-রাঙমাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

 

জানা যায়. গেল কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বর্ষণে বান্দরবান পৌর এলাকার আর্মী পাড়া, শেরে বাংলা নগর, ইসলামপুর, মেম্বারপাড়া, বালাঘাটা,কালাঘাটাসহ আশপাশের এলাকাগুলোতে নিম্নাঞ্চল প্লবিত হয়ে কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে। বন্যাদুর্গত কয়েক শতাধিক মানুষ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। ভারি  বর্ষনে বান্দরবানের সাঙ্গ ও মাতামুহরী নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এদিকে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। শহরের ইসলামপুর, লাঙ্গিপাড়া, হাফেজ ঘোনা, কালাঘাটা, বনরুপা, ক্যাচিং ঘাটাসহ বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক পরিবার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। জেলা শাসন ও পৌরসভার পক্ষ থেকে পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

 

পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী জানান, পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। প্লাবিত নিম্নাঞ্চলের মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  আশ্রয় নিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ