• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পার্বত্য চট্টগ্রামের ৮৩২ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করা হবে-যোগাযোগমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2016   Friday

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পর্যটন এবং সীমান্ত সুরক্ষায় ৫ হাজার ৪শ কোটি টাকার ব্যয়ে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ ৮শ ৩২ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। পার্বত্য খাগড়াছড়ির রামগড় থেকে বান্দরবানের ঘুমধুম পর্যন্ত এ সীমান্ত সড়ক নির্মাণ করা হবে। সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে এই সীমান্ত সড়ক নির্মাণ করবে।

 

শুক্রবার পার্বত্য জেলা বান্দরবানের কেরানী হাট সড়ক পরিদর্শনের সময় মেঘলা পর্যটন কমপ্লেক্সের  সামনে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।

 

পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

যোগাযোগমন্ত্রী আরো বলেন, বান্দরবানের বাজালিয়ায় কয়েকটি স্থানের সড়কে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। তাই দেরী না করে শুস্ক মৌসুমে ১শ ৮৫ কোটি টাকার ব্যয়ে এসব সড়ক বড় করে ১৮ ফিট থেকে ২৪ ফিট এবং ২৪টি আরসিসি ব্রীজ ও  ১৫টি বক্স কালভাট করা হবে।

 

তিনি বর্তমান সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে একসাথে কাজ করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ