• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সন্ত্রাস-জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ শ্লোগানে ঢাকায় সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2016   Monday

সন্ত্রাস-জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ শ্লোগানে সোমবার ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

ঐক্য ন্যাপ-এর দপ্তর সম্পাদক মিজানুর রহমানরে স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,ঐক্যন্যাপ, সম্মিলিত সামাজিক আন্দোলন ও আদিবাসী ফোরামের যৌথ উদ্যোগে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে সমাবশেে সভাপতিত্ব করেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্যে।

 

সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী, ঐক্য ন্যাপের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল মুনায়েম নেহেরু, সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল্লাহ তারেক, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপক ড. আজিজুর রহমান, আদিবাসী ফোরামের কোষাধ্যক্ষ এন্ড্রু সলোমার, আদিবাসী মহিলা নেত্রী চঞ্চনা চাকমা, ঐক্য ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভূঁইয়া, অলিজা হাসান, শিক্ষা সম্পাদক রঞ্জিত কুমার সাহা, ঢাকা মহানগরের সদস্য সচিব ইঞ্জি: সাহাবুদ্দিন আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন জনসংহতি সমিতির সদস্য দীপায়ন খীসা।


সভাপতির বক্তব্যে পঙ্কজ ভট্টাচায্যে দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ -সাম্প্রদায়িকা রুখে দাঁড়ানোর জন্য দেশের সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ধারায় দেশকে সামনে অগ্রসর করে নেয়ার লক্ষ্যে দেশের প্রতিটি জেলায়, উপজেলায়-থানায় পাড়া- মহল্লায় জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতাকে প্রতিরোধ ও গণ প্রহরার আহ্বান জানান।


তিনি উগ্র ধর্মীয় মৌলবাদী ‘৭১ এর পরাজিত শত্রু জামায়াত-ই-ইসলামীকে ত্যাগ করে দেশবাসীর সাথে জঙ্গিবাদ বিরোধী কর্মকান্ড পরিচালনার জন্য বিএনপির প্রতি ও জামায়াতে ইসলামীসহ সকল ধর্মীয় মৌলবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা ও তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সরকার ও সরকারি দলের প্রতি জোর দাবি জানানো হয়।

 

পাশাপাশি তিনি জঙ্গীবাদ বিরোধী কর্মকান্ড যথাযথভাবে মোকাবেলা করার জন্য দক্ষ পুলিশ বাহিনী অর্থাৎ কাউন্টার টেররিজম ফোর্স গঠন করার জন্য সরকারের প্রতিও জোর দাবী জানান।

 

তিনি গুপ্তহত্যা ক্রসফায়ার ইত্যাদি বন্ধের ক্ষেত্রে সরকারকে যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য গুরুত্ব প্রদান করে আদিবাসী সম্প্রদায়ের ন্যায্য দাবীসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের দীর্ঘসূত্রিতাকে সমালোনা করে আদিবাসীদের দাবীসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবী করেন।

 

বক্তারা আগামী ১৬ জুলাই সারাদেশে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ’ বিষয়ে জঙ্গিবাদ বিরোধী দিবস পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ