• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ভূষণছড়া গণহত্যায় জড়িতদের বিচারের দাবীতে ঢাকায় পার্বত্য নাগরিক পরিষদের মানববন্ধন ও সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2016   Tuesday

বরকলের ভূষণছড়া গণহত্যায় জড়িতদের দ্রুত চিহ্নিত পূর্বক ফাঁসির দাবীতে মঙ্গলবার ঢাকায় পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ মানববন্ধন ও সমাবশে করেছে।

 

পার্বত্য নাগরিক পরিষদঅফিস সম্পাদকমোঃ খলিলুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে  ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের ঢাকা মহানগর কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সাকিব।  এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উপদেষ্টা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া। উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহাম্মদ রাজু, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো: সারোয়ার জাহান খান,সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম মনির,সাংগঠনিক সম্পাদক মো: সাদেকুর রহমান,কেন্দ্রীয় নেতা শাহ আলম ও পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো:খলিলুর রহমান প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভুঁইয়া ৩২ বছরেও ভূষনছড়া হত্যার বিচার হয়নি তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৮৪ সালের ৩১ মে রাঙামাটির বরকেলর ভূষণছড়া গণহত্যা দিবস পার্বত্য চট্টগ্রামে সংঘটিত হত্যাকাণ্ড গুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ এবং ভয়াবহ হত্যাকাণ্ড। যাকে বলা হয় ভূষণছড়া গণহত্যা।

 

তৎকালীন শান্তিবাহিনীর হাতে অসংখ্যবার পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা গণহত্যার শিকার হয়েছে বলে তিনি অভিযোগ করে আরো বলেন,এসব হত্যাকাণ্ডগুলোর মধ্যে রাজনগর গণহত্যা, পাকুয়াখালী ট্রাজেডি, মাটিরাঙ্গা গণহত্যা, ভূষণছড়া গণহত্যা উল্লেখযোগ্য। আর পার্বত্য চট্টগ্রামের কয়েক শত বছরের ইতিহাস ঘাটলেও ভূষণছড়া গণহত্যার মতো এত বড় ধ্বংসযজ্ঞের আর কোন নজির খুঁজে পাওয়া যাবে না। এতে চার শতাধিক নিরস্ত্র নিরীহ মানুষকে হত্যা এবং  সহস্রাধিক মানুষ আহত হয়।

 

তিনি হত্যাকারীদের চিহ্নিত করে ফাঁসী দেয়া,সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষনা বাতিল,পার্বত্য মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার অপসারণ এবং পার্বত্য এলাকা থেকে অবৈধ অস্র উদ্ধারসহ ৮ দফা দাবী  জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ