• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

ইউপিডিএফ নেতা মিঠুন চাকমাকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2016   Tuesday

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি মিঠুন চাকমাকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

 

মঙ্গলবার ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা হয়, সোমবার দিবাগত মধ্যরাত আনুমানিক সাড়ে ১২টার সময় খাগড়াছড়ি জেলার এএসপি রইছ উদ্দিনের নেতৃত্বে ৪০  থেকে ৫০ জনের একদল পুলিশ খাগড়াছড়ি জেলা সদরের অপর্ণাচরণ চৌধুরী পাড়ায় গিয়ে মিঠুন চাকমার বাড়ি ঘেরাও করে। পরে  দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় মুরুব্বী অথবা জনপ্রতিনিধির উপস্থিতি ছাড়া দরজা খুলে না দিলে পরে পুলিশ স্থানীয় পৌর কাউন্সিলর মাসুদুল হককে ডেকে নিয়ে এসে সোমবার রাত ১টার দিকে মিঠুন চাকমাকে গ্রেফতার করে নিয়ে যায়।

 

প্রেস বার্তায় অভিযোগ করা করে বলা হয়, মিঠুন চাকমার গ্রেফতারকে সম্পূর্ণ অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট ও মৌলিক অধিকারের পরিপন্থী আখ্যায়িত করে ইউপিডিএফের উপর চলমান রাজনৈতিক দমনপীড়নের অংশ হিসেবে তাকে আটক করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। 

 

গণতান্ত্রিক যুব ফোরামেরও সাবেক সভাপতি মিঠুন চাকমা পার্বত্য চট্টগ্রামে জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাকে স্তব্ধ করে দেয়ার জন্য তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে প্রেস বার্তায়  দাবী করা হয়েছে। 

 

মিঠুন চাকমাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি প্রদান এবং পার্বত্য চট্টগ্রামে সামরিক শাসন বন্ধ করে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে প্রেস বার্তায় কোন ধরনের দমনপীড়ন, মিথ্যা মামলা, গ্রেফতার, হুলিয়া ও নির্য়াতন ইউপিডিএফকে তার অভীষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না এবং জনগণের ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না হুশিযারী উচ্চারণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ