• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

লামায় অপহৃত আওয়ামীলীগ নেতার মুক্তিলাভ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2016   Saturday

লামা উপজেলার ফাসিয়াখালী থেকে অপহৃত সাবেক ইউপি মেম্বার ও আওয়ামীলীগ নেতা নুরুল আবছারকে অপহরণের ২০ ঘন্টা পর অপহরণকারীরা ৩ লক্ষ টাকার মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে  বলে অপহৃতের পরিবার সূত্রে জানা গেছে।

 

উল্লেখ্য, গেল বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার সময়  নিজবাড়ী থেকে তাকে অপহরন করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে অপহরণকারীরা নুরল আবছারের সাথে থাকা মুঠো ফোন থেকে পরিবারের কাছে ১০ লক্ষ টাকার মুক্তিপণ দাবী করে। অপহরণের পর লামা থানা পুলিশ ও বিজিবি অপহৃতকে উদ্বারের জন্য যৌথ অভিযানে নামে।

 

অপহৃত পরিবারের দাবী অপহৃত নুরুল আবছারের  পরিবারের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবীর এক পর্যায়ে তিন লাখ টাকার মুক্তিপণ দেওয়া হয় অপহরণকারীদের। পরে  শুক্রবার  রাত ১১ টার দিকে নুরুল আবছারকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের হরিণ খোলা এলাকায় ছেড়ে দেয় অপহরণকারীরা।   

 

এদিকে শনিবার সকালে লামা ও চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে খুটাখালী ইউনিয়নের রিজার্ভ এলাকা থেকে  অপহরন ঘটনায় জড়িত সন্দেহে  তিন জনকে  আটক করে। আটককৃতরা হলেন, নাইক্ষংছড়ি উপজেলার বাসিন্দা নুরাইয়া (৩৪), চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খোকন (৩৫) ও চকরিয়া উপজেলার  মেধা কচ্ছপিয়া এলাকার গিয়াস উদ্দিন(৩০)।

 

লামা থানার অফিসার ইনচার্জ  ইকবাল হোসেন নুরুল আবছারকে উদ্বারের সত্যতা নিশ্চিত করে জানান, অব্যাহত পুলিশি অভিযানের মুখে নুরুল আবছারকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ