• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সংশোধনী আইনের অধ্যাদেশ জারির প্রতিবাদে
বৃহস্পতিবার ফের রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2016   Wednesday

পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সংশোধনী আইনের অধ্যাদেশ আকারে জারির প্রতিবাদে কাল বৃহস্পতিবার ফের রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

 

পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদসহ ৫টি বাঙালী সংগঠন এ হরতালের ডাক দেয়।


বুধবার পার্বত্য গণ পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলম খানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সংশোধনী আইন বাতিলের দাবীতে বুধবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন শেষে পার্বত্য গণ পরিষদের মহাসচিব আলকাছ আল মামুনের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় পার্বত্য গনপরিষদের সাংগঠনিক সম্পাদক পাভেজ তালুকদার, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম খান, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ঢাহা মহানগর শাখার সভাপতি শাহাদাত ফরাজি সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।


সভায় পার্বত্য ভূমি কমিশন সংশোধিত আইন বাতিল না করে মঙ্গলবার গেজেট আকারে প্রকাশ করার প্রতিবাদে কাল বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায়(রাঙামাটি,খাগড়াছড়ি,বান্দরবান) সকাল-সন্ধ্যা হরতালের সিদ্ধান্ত গ্রহন করা হয়।


সভায় নেতৃবৃন্দ ভূমি কমিশনের সংশোধনী আইনটি গেজেট আকারে প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে এ আইন বাতিল করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।


এদিকে, সংশোধিত ভুমি কমিশনের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,সংশোধীত কমিশন আইনটি গত ৮আগস্ট মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম গ্রহণের দায়িত্ব ভুমি মন্ত্রনালয়ের।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ