• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে শান্তিপুর্ণভাবে হরতাল পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2016   Wednesday

পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সংশোধনী আইন বাতিলের দাবীতে বুধবার রাঙামাটিতে শান্তিপুর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদসহ ৫টি সংগঠন এ হরতালের ডাক দেয় ।


পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সংশোধনী আইন বাতিলের দাবীতে বুধবার রাঙামাটিতে শান্তিপুর্ণভাবে সকাল-সন্ধ্যা শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে সকাল থেকে জেলা সদর থেকে দুরপাল্লার ও আভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলার অভ্যন্তরীণ নৌ- রুটে কোন নৌযান চলাচল করনি। শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেইট এলাকায় অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে। ফলে অফিসলোকজন ছাড়াও সাধারন মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।


এদিকে, সকালের দিকে হরতাল সমর্থনকারীরা শহরের কলেজ গেইটসহ কয়েকটি রাস্তায় টায়ার জ্বালায় এবং বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পিকেটিং করতে দেখা গেছে। তবে হরতাল চলাকালে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়। হরতাল চলাকালে জেলার কোথাও কোন প্রকার গন্ডগোলের খবরা-খবর পাওয়া যায়নি।


পার্বত্য বাঙালী ছাত্র পরিষদেরজেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহীম জানান, শান্তিপূর্নভাবে রাঙামাটি জেলায় হরতাল পালিত হয়েছে। পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সংশোধনী আইনটি অধ্যাদেশ আকারে জারির প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে বলে নিশ্চিত করে বলেন এ আইনের ফলে পার্বত্য চট্টগ্রামে শতকরা ৪৮ ভাগ বাঙালী ন্যায় বিচার নিশ্চিত পাবে না। বাঙালীদের তাদের ভূমি অধিকার হারাবে।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশিদ জানান, গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্ষন্ত শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ