• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Aug 2016   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়িতে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী  ও  আলোচনা সভার আয়োজন করা হয়।

 

জেলা প্রজন্মলীগের উদ্যোগে পৌর টাউনহল চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

 

জেলা প্রজন্মলীগের সভাপতি মো. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেনপ ার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য নুরনবী চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা, মংসুইপ্রু চৌধুরী অপু, এ্যাড. আশুতোষ চাকমা, জেলা আওয়ামীলীগেরসহ-সভাপতি মনির খাঁন, কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল, যতন ত্রিপুরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড.জ্ঞান চাকমা, জেলা সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো. শানে আলম, জেলা ছাত্রলীগ সভাপতি টিকো চাকমা, সাবেক সভাপতি ইকবাল বাহার প্রমূখ। শোক সভায় শোকবার্তা পাঠ করেন খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কে.এম ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রজন্মলীগের সাধারন সম্পাদক ক্যজই মারমা।

 

এর আগে প্রধান অতিথি পাজেপ চেয়ারম্যানের নেতৃত্বে কদমতলিস্থ জেলা আ’লীগের অস্থায়ী কার্যালয় থেকে শহরে শোক র‌্যালি বের হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পথ ভ্রস্ট খুনীরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করেছে দেশের গরীব দু:খী মানুষের আশা-আকাঙ্খাকেও।

 

স্বাধীনতার দীর্ঘ ২১বছর পর যখনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বাস্তবায়নে কাজ করছে এবং ২০৪১ সালের মধ্যে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার ভিশন নিয়ে দেশ পরিচালন করছে ঠিক তখনি স্বাধীনতা বিরোধিরা আবারও বিভিন্ন সাজে, রং পাল্টিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। তাদের প্রেতাত্নরাও খাগড়াছড়ির উন্নয়নকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

 

তিনি প্রজন্মলীগের সকলকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে ধারন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলতে খাগড়াছড়ি জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে জেলার সন্ত্রাস ও নৈরাজ্যকে প্রতিহত করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ