• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বান্দরবানে চাঁদা দাবির প্রতিবাদে পরিবহন ধর্মঘট

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2016   Monday

চাঁদা দাবি করে মাহেন্দ্র আটকের প্রতিবাদে বান্দরবান-রাঙামাটি সড়কে ও জেলার উপজেলা অভ্যন্তরিন সড়কে টমটম, সিএনসি-মাহেন্দ্র পরিবহন ধর্মঘট  সোমবার থেকে পালিত হচ্ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত এ পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলে  টমটম, সিএনজি-মাহেন্দ্র মালিক ও চালক সমিতি জানিয়েছে।

 

জানা যায়,সোমবার দুপুরে টমটম, সিএনজি-মাহেন্দ্র মালিক ও চালক সমিতি তাদের নিজ কার্যালয়ে এক সভা আহ্বান করে। সভায় সভাপতিত্ব করেন সিএনজি-মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি মো: হোসেন। সভায় উপস্থিত ছিলেন সা:সম্পাদক মো: আবু তাহের।

সভায় সমিতির দাবি মাহেন্দ্র চালক মো: রাসেল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রী নিয়ে সদর উপজেলার কুহালং ও সদর ইউনিয়ন সড়কের উজি হেডম্যান পাড়ার দিকে যান। উজি হেডম্যান পাড়ার পৌছার পর কয়েকজন যুবক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস)-এর নামে তার গাড়ী থেকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা মাহেন্দ্র গাড়ীটি আটক করে রেখে দেয়।

 

এরই প্রতিবাদে বান্দরবান-রাঙামাটি সড়কে ও জেলা-উপজেলা অভ্যন্তরে সিএনজি-মাহেন্দ্র পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। ডাক দেওয়ার পর সোমবার দুপুর থেকে টমটম, সিএনজি ও মাহেন্দ্র কোনো যান সড়কে চলাচল করেনি বলে জানা গেছে। 

 

সভায় ঘোষনা দেওয়া হয় মঙ্গলবার সকাল ১১ টায় প্রেস ক্লাবের সামনে পিসিজেএসএসের চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধন চলাকালীন সময়ের মধ্যে আটক মাহেন্দ্র গাড়ীটিকে ছেড়ে দেওয়া না হলে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ