• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বিএনপি`র পরিচিতি ও মতবিনিময় সভায়
দুর্বার আন্দোলনে মধ্য দিয়ে এ সরকারের করুন বিদায় ঘটবে-বিএনপি’র নেতা মাহাবুবের রহমান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2016   Thursday

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান বলেছেন,বর্তমান সরকারকে অগণতান্ত্রিক সরকার। এ সরকার দীর্ঘায়িত হলেও দুর্বার আন্দোলনের মধ্যদিয়ে এ সরকারের করুন বিদায় ঘটবে। তিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

 

বৃহস্পতিবার রাঙামাটি জেলা  বিএনপির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব মন্তব্য করেন।

 

রাঙামাটি সাংস্কৃতিক ইনিষ্টিটিউট মিলায়তনে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় জেলা  বিএনপির সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা লেঃ কর্ণেল (অব) মনিষ দেওয়ান, রাঙ্গামাটি জেলা  বিএনপির সম্পাদক দীপেন তালুকদার,বিএনপি`র নেতা মামুনুর রশীদ মামুন, সাইফুল ইসলাম পনির প্রমুখ।

 

প্রধান বক্তার বক্তব্যে বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ  বলেন, আজ দেশে গণতন্ত্র অবরুদ্ধ, সরকার দেশের গণতন্ত্রের অবকাঠামো ধ্বংস করে ফেলেছে, জনগণের বাকস্বাধীনতা হরণ করে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। কোন কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করা যাচ্ছে না। মিথ্যা মামলা ও হামলায় জর্জরিত করে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালনো হচ্ছে।

 

সভায় অন্যান্য বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ও দেশ রক্ষার আন্দোলনে জনগণ যে কোন সময় ঝাঁপিয়ে পড়বে। বর্তমানে দেশে গণতন্ত্র নেই, ভোট ডাকাতি ও ডিজিটাল কারচুপির কবলে দেশের মানুষ জিম্মি হয়ে পড়েছে।

 

আগামীতে জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদের ধৈর্য্য ধরে রাজপথে সকল পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ