• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ছাত্রলীগের উদ্যোগে রাঙামাটি সরকারী কলেজের শিক্ষার্থীদের মাঝে বই-খাতা বিতরণে

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2016   Wednesday

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বুধবার রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে সাধারণ শিক্ষাথীদের মাঝে বই-খাতা বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের শাহ্ আলমের স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, কলেজের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সম্মানিত অতিথি ছিলেন, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহম্মুদ বাপ্পার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  ছাত্রলীগের জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, আওয়ামী-যুবলীগের জেলা শাখার সহ-সভাপতি শহিদুল আলম স্বপন,সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার জেলা শাখার সভাপতি মুনছুর আহম্মেদ মান্না,ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপু, শহিদুল ইসলাম প্রমুখ।

 

এসময় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।শোক সভা ও মিলাদ মাহ্ফিল সঞ্চালন করেন রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ রিয়াদ।

 

আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের শুরুর পূর্বে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাধারণ ছাত্র-ছাত্রী ও কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনি নীরবতা পালন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা যাতে ভবিষতে বঙ্গবন্ধুর মত হত্যা আর  কোন দিন বাংলার মাটিতে না ঘটে, সেই জন্য সর্বস্তরের মানুষকে সজাগ থাকার আহবান জানান।

 

তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সব চেয়ে বড় সংগঠন ও সংগঠনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদের্শে গড়া সংগঠন। এ ছাত্রলীগ সংগঠন যারা করবে, তারা কখনো টেন্ডার-বাজি, চাঁদা-বাজি, খুন খারাপী, ঘুম-হত্যা, ধর্ষণ-অপহরণ করতে পারে না। একটি ছাত্রের এই সব বৈশিষ্ট্য কখনো থাকতে পারে না। তিনি  সকলকে এ অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান।

-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ