• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    
 
ads

সাপছড়িতে নলকুপের পাইপে গ্যাসে আগুন জ্বলছেঃ এলাকাবাসীর কৌতুহলের সৃষ্টি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2016   Thursday

রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের যৌথ খামার পাড়া এলাকায় গভীর নলকুপের পাইপ দিয়ে গ্যাসের আগুন জ্বলছে  গেল দুদিন ধরে।  এতে এলাকাবাসীদের মাঝে ব্যাপক কৌতুহল দেখা দিয়েছে।

 

এদিকে, খবর পেয়ে ইতোমধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তারা এ বিষয়টি পরীক্ষার জন্য পেট্রোবাংলাকে এবং খনিজ সম্পদ মন্ত্রনালয়কে জানাবেন বলে জানিয়েছেন।

 

জানা গেছে, রাঙামাটি শহর থেকে ২৫ কিলোমিটার  দুরত্বে অবস্থিত সাপছড়ি ইউনিয়নের যৌথ খামার পাড়ার পাহাড়ের প্রায় ৪শ ফুট নিচে  কিছু দিন আগে খাবার পানির সংকট নিরসনের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে একটি গভীর নলকুপ স্থাপনের কাজ শুরু করা হয়। নলকুপ পাইপের কয়েকশ ফিট গভীরে যাওয়ার পর গ্যাস জাতীয় পদার্থ বের হয়ে আসতে শুরু করে। এছাড়া পাইপ দিয়ে লবনাক্ত পানিও বের হয়। এসময় নলকুপ স্থাপনের জন্য কাজ করতে যাওয়ায় শ্রমিকরা  দিয়াশলাই কাঠি দিয়ে আগুন ধরানোর সাথে  নলকুপের পাইপে মধ্যে আগুন জ্বলে উঠে। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক কৌতুলের সৃষ্টি হয়। 

 

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, নলকুপের পাইপে এখনো আগুন জ্বলছে। নির্গত এ গ্যাসের আগুন দিয়ে বর্তমানে অনেকেই রান্নার কাজেও ব্যবহার করছেন।

 

যৌথ খামার পাড়াবাসী টিটিশন চাকমা ও রুপায়ন চাকমাসহ অন্যান্যরা জানান,নলকুপ থেকে গ্যাস না নাকি অন্য কিছু বের হচ্ছে তা কর্তৃপক্ষের কাছে পরীক্ষা নিরীক্ষার দাবী জানিয়ে বলেছেন, এ ঘটনায় আমরা কিছুটা আতংকের মধ্যে রয়েছি। 

 

এদিকে, এ ঘটনার খবর পেয়ে ইতোমধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের  চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও জেলা প্রশাসক সামসুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তারা জানিয়েছেন এ বিষয়টি পরীক্ষার জন্য পেট্রো বাংলা এবং খনিজ সম্পদ মন্ত্রনালয়কে জানানো হবে।

 

সাপছড়ি ইউনিয়নের ওয়ার্ড মেম্বার লিটন বড়ুয়া জানান, সাপছড়ি ইউনিয়নের যৌথ খামার পাড়া এলাকায় গভীর নলকুপ স্থাপনের সময় পাইপ দিয়ে লবনাক্ত পানি ও গ্যাস জাতীয় পদার্থ বের হচ্ছে। নলকুপের পাইপে মধ্যে আগুন দেওয়ার সাথে সাথে আগুন জ্বলে উঠছে। এ ঘটনা নিয়ে এলাকাবাসী আতংকগ্রস্থ রয়েছেন। এলাকায় গ্যাস রয়েছে কিনা পরীক্ষা-নিরীক্ষার জন্য  সরকারের কাছে  তিনি দাবী  করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ