• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কাপ্তাইয়ে এসএসসি কেন্দ্রে নাশকতা ঠেকাতে পাহারায় ছাত্রলীগ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2015   Friday

এসএসসি পরীক্ষা কেন্দ্রে নাশকতা ঠেকাতে আইন-শৃংখলা রক্ষাকারী বহিনীর পাশাপাশি কাপ্তাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরাও পাহারায় অংশ গ্রহণ করে। ২০ দলীয় জোটের লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচীতে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকান্ড ঠেকাতে এ পাহারা বসানো হয়েছে।

 

শুক্রবার এসএসসি বাংলা ১ম পত্র পরীক্ষায় উপজেলার দুটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে নারানগিরি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও কর্ণফুলী পানি-বিদ্যুৎ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাশকতা ঠেকাতে প্রায় ৫ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী অংশগ্রহণ নিয়ে পাহারায় অংশ নেন। পরীক্ষা শেষে ছাত্রলীগের গৌরবময় ইতিহাস সম্বলিত লিফলেট ও এসএসসি পরীক্ষা ২০১৫ এর রুটিন বিরতণ করা হয়।  এসময় অন্যান্যর মধ্যে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এআর লিমন, সহ-সম্পাদক মো: জহির, রাইখালী ইউপি ছাত্রলীগ সভাপতি মো: সালাহ উদ্দিন, সহ-সভাপতি মো: বাদশা, সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রকিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন সুমন, কাপ্তাই ইউপি ছাত্রলীগের সভাপতি মো: রাসেল ও সাধারণ সম্পাদক মামুনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন মানিক জানান, পরীক্ষা কেন্দ্রে কোন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড যাতে না ঘটে সে জন্য কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা ছাত্রলীগের নির্দেশে উপজেলার দুুটি কেন্দ্রে ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ গ্রহণ করেছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ