• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    
 
ads

লামা পরিদর্শন ও মতবিনিময় সভায়
জঙ্গী, নাশকতা ও সন্ত্রাসবাদ জাতীয় প্রবৃদ্ধি অর্জনে বড় বাধা-গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

Published: 01 Sep 2016   Thursday

তথ্য মন্ত্রণালয়ের গণ-যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরু নাহার বৃহস্পতিবার বান্দরবানের লামা উপজেলা পরিদর্শন  এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জঙ্গী, নাশকতা ও সন্ত্রাসবাদ জাতীয় প্রবৃদ্ধি অর্জনে বড় বাধা।  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের এই অগ্রগতিকে বাধা দিতে দেশের একটি অংশ ভিন্ন এই পরিস্থিতি তৈরি করে নাশকতা করে যাচ্ছে। 

 

তিনি সকল পেশার মানুষকে এক হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এই অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিতে অহ্বান জানান।

 

লামা বাজারের হোটেল সী-হিল হলরুমে লামা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার রামু সেনানিবাসের ডিএএজি মেজর সাজেদা মণি, মেজর মায়েশা।

 

মত-বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, লামা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মো. তৈয়ব আলী, মানবাধিকার কর্মী এসকে খগেশপ্রতি চন্দ্র খোকন, যুবলীগ সাধারন সম্পাদক প্রদীপ কান্তি দাশসহ প্রমূখ। করেছেন।

 

মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ