• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

জঙ্গিবাদ মুক্ত দেশ ও মানুষের কল্যাণ কামনায় রাঙামাটিতে মহাসংঘদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2016   Saturday

জঙ্গিবাদ মুক্ত দেশ ও মানুষের কল্যাণ কামনায় শনিবার রাঙামাটির রাজবন বিহারে মহাসংঘদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কয়েক হাজার বৌদ্ধধর্মালম্বীর পূন্যার্থী অংশ গ্রহণ করেন।

 

রাজবন বিহার প্রাঙ্গনে জুরাছড়ি উপজেলার শলকবাসীর আয়োজনে ১২তম মহাসংঘদান অনুষ্ঠানে ধর্শীয় দেশনা দেন রাজবন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা,রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা প্রমুখ।

 

দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে মহাসংঘদান পাঠ, পঞ্চশীল প্রার্থনা ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন ফুরোমন বন বিহারের অধ্যক্ষ বৃগু মহাস্থবির।

 

প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এমপি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির মধ্যে কখনোই শান্তি আসে না। সাবই যদি যে যার কর্ম সঠিকভাবে পালন করি তাহলে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

 

তিনি সবার সহযোগীতায় দেশ এগিয়ে যাওয়ার প্রত্যাশা এবং সকল জাতিসত্বা সুখে শান্তিতে থাকতে পারে সেই প্রার্থনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ