• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

ঈদুল আযহা উপলক্ষে জুরাছড়ি জোনের উদ্যোগে সুধীজনের সাথে প্রীতিভোজের আয়োজন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2016   Tuesday

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মঙ্গলবার জুরাছড়ি জোনের উদ্যোগে স্থানীয় সুধীজনের সাথে প্রীতিভোজের  আয়োজন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জুরাছড়ি বনযোগীছড়া জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল কাজী অবায়েদুল হক বলেছেন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এলাকায় শান্তি পূর্ণ পরিবেশ বজায় রয়েছে। এই শান্তি পূর্ণ পরিবেশ অক্ষুন্ন রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।

 

এ সময় জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, বনযোগীছড়া জোনের  উপ-অধিনায়ক মেজর সামিম সাইফ,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, হেডম্যান করুনা ময় চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, সাংবাদিক সুমন্ত চাকমাসহ শিক্ষক ও  স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল কাজী অবায়েদুল হক ও জোন উপ-অধিনায়ক মেজর সামিম সাইফসহ পদস্থ সেনা কর্মকর্তারা  উপস্থিত সুধীজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 

জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল কাজী অবায়েদুল হক আরো বলেন, সকলের হাতে হাত মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। সকল সমস্যা সম্মিলিত প্রচেষ্টায় সমাধানের পথ সৃষ্টিত করতে হবে। তাহলে এলাকায় সুষম উন্নয়ন ধারাবাহিকতা বজায় থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ