• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বৌদ্ধদের মধু পূর্ণিমা উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2016   Friday

শুক্রবার রাঙামাটির রাজ বন বিহারসহ বিভিন্ন  বৌদ্ধ বিহারের শুভ মধু পূর্নিমা উদযাপিত হয়েছে।

 

উল্লেখ্য, এই শুভ মুধ পূর্নিমার দিনে  তথাগত ভগবান বুদ্ধ  ধ্যানকালে এক বানর মধূ সংগ্রহ করে বুদ্ধকে মধু দান করে।  এ থেকে বৌদ্ধ ধর্মালম্বীরা মধু পূর্ণিমা নামে  দিনটি উদযাপন করে থাকেন।

 

মধু পূর্নিমা উপলক্ষে সকাল ৯ টার দিকে রাঙামাটির রাজবন বিহার প্রাঙ্গনে ধর্মীয় সভার আয়োজন করা হয়। এতে ধর্মীয় দেশনা দেন  রাজবন বিহারে আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির ভিক্ষু এবং শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির।ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে  বিশেষ প্রার্থনা পাঠ  করেন রাঙামাটি রাজবন বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান।

 

অনুষ্ঠানে পৃথিবীর সকল প্রাণী হিতসুখ ও মঙ্গল কামনায় পরিনির্বাণপ্রাপ্ত আর্য্য পুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির(বনভান্তে) রেকর্ডকৃত ধর্মীয় দেশনা শ্রবনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ পূর্নার্থী এ ধর্মীয় অনুষ্ঠানে শরিক হন। বিকালে হাজার প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।  

 

এর আগে বুদ্ধ পূজা,সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধ মূর্তি দান, হাজার প্রদীপ ও পিন্ডুদানসহ নানাবিধ দান কার্য সম্পাদন করা হয়।

 

এদিকে, রাঙামাটি শহরের কাঠালতলীস্থ মৈত্রী বিহারে মধু পূর্নিমা উদযাপিত হয়েছে। এতে ধর্ম দেশনা দেন মৈত্রী বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পূর্ন জ্যোতি মহাথের, পঞ্দীপ মহাথের শীলানন্দ ভিক্ষু প্রমুখ। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ পূর্নার্থী এ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ