• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বান্দরবানে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যাপক নিখোঁজ

বিশেষ প্রতিনিধি, বান্দরবান, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2016   Saturday

বান্দরবানের রুমা উপজেলার পর্যটন স্পট রিজুক ঝরনায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক তৌফিক আহমেদ সিদ্দিকী (৩৩)।

 

শনিবার দুপুর আড়াইটার দিকে পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে স্থানীয় ,পুলিশ ও সেনাবাহিনীর একটি দল উদ্ধারের তৎপরতায় নেমেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

 

রুমা থানা ওসি শরিফুল ইসলাম জানান, শনিবার দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক তৌফিক আহমেদ সিদ্দিকীসহ তার পরিবারের ১৩ জনের একটি টিম রুমা উপজেলার পর্যটন স্পট রিজুক ঝরনায় যান। রিজুক ঝরনার পানিতে সাঁতার কাটতে নামেন শিক্ষক তৌফিক। এ সময় গভীর পানিতে তলিয়ে যান তিনি। মুহুর্তের মধ্যে আনন্দ পরিণত হয় বিষাধে।

 

এ ঘটনা জানার পর সেনাবাহিনীর একটি দল উদ্ধার তৎপরতায় নামে। এর পাশাপাশি স্থানীয় ও পুলিশ উদ্ধার অভিযানে সহায়তা করছে। তারা শনিবার সকালে ঢাকা থেকে বান্দরবান শহরে পৌছান। এরপর রুমায় বেড়াতে যান। তিনি জানান, নিখোঁজ শিক্ষককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ