• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    
 
ads

বান্দরবানে নিখোঁজ অধ্যাপকের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, বান্দরবান, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2016   Sunday

বান্দরবানে নিখোঁজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক তৌফিক আহমেদ সিদ্দিকীর (৪৮) লাশ উদ্ধার করেছে ডুবুরীর দল।

 

রোববার সকাল দশটার দিকে লাশ উদ্ধার করা হয়। শনিবার দুপুর আড়াইটার দিকে রুমা উপজেলার পর্যটন স্পট রিজুক ঝরনায় সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। 

 

রুমা থানার এসআই মো: নিজাম জানান, রোববার সকাল দশটার দিকে রিজুক ঝরনা থেকে নিখোঁজ অধ্যাপক তৌফিক আহমেদ সিদ্দিকীর লাশ উদ্ধার করে ডুবুরী দল। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন।

 

শনিবার দুপুরের দিকে রিজুক ঝরনায় সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। এরপর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালানো হয়। উদ্ধার করা সম্ভব না হওয়ায় চট্টগ্রাম থেকে ডুবুরী দলকে ডাকা হয়। তারা রোববার সকালে চট্টগ্রাম থেকে ঘটনাস্থলে পৌছেন। পানিতে নামার পনের মিনিট পরে ডুবুরীরা লাশ উদ্ধার করে।


তিনি আরো জানান, শনিবার সকালে অধ্যাপক তৌফিক আহমেদ সিদ্দিকী তার পরিবারের সদস্য ও কলেজের বন্ধু-বান্ধবসহ ১৩ জনের একটি টিম রুমা উপজেলার পর্যটন স্পট রিজুক ঝরনায় যান। আত্বীয়-স্বজনরা রোববার দুপুরের দিকে তার লাশ নিয়ে বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ