• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনকে বিদায় সংবর্ধনা দিল জেলা ক্রীড়া সংস্থা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2016   Monday

রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সামসুল আরেফিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


রোববার জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শহিদউল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, জেলা আনসার বাহিনীর উপ-পরিচালক এমএ আওয়াল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরূপা দেওয়ান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রীতম রায়, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক আবু শাহাদাৎ মোঃ সায়েম, কার্য নির্বাহী পরিষদের সদস্য আব্দুল করিম লালু বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মোঃ মোস্তফা কামাল।


এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, জ্ঞানেন্দু বিকাশ চাকমাসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও খেলায়াড়রা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি এই জেলায় বিভিন্ন সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে যা অন্য জেলায় খুবই কম লক্ষ্য করা যায়। রয়েছে তাদের নিজস্ব কৃষ্টি কালচার ও ঐতিহ্য। একে অপরের প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি শ্রদ্ধা। তাদের সৌহার্দ্য, সম্প্রীতিকে অক্ষুন্ন রাখতে সবাইকে সমন্বয় ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, জেলা প্রশাসন আইন শৃংখলা বাহিনীর সর্বাত্বক সহযোগিতায় সবসময় এ জেলায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করে গেছে সকলের সহযোগিতায়। আগামীতেও যেন এ সহযোগিতা অব্যাহত থাকে। এ জেলার সামগ্রীক উন্নয়নে কাজ করতে হলে সকলের সমন্বয় প্রয়োজন। সমন্বয় রেখে সকলে কাজ করলে এ জেলা অনেক দূর এগিয়ে যাবে।


অনুষ্ঠানে বক্তরা বলেন, রাঙামাটির ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সামসুল আরেফিনের অনেক অবদান রয়েছে। তিনি এ জেলার যুব সমাজকে ক্রীড়া ক্ষেত্রে যোগ্য খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ইভেন্টে খেলাধুলার আয়োজন করেছেন। তার অবদানের কথা রাঙামাটিবাসী সবসময় স্মরণ রাখবে।


বিদায় সংবর্ধনা প্রদান শেষে স্থানীয় সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনকে চট্টগ্রামের জেলা প্রশাসক করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ