• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    
 
ads

সরকারের অর্জিত সাফল্য,ভাবনা নিয়েসহ বিভিন্ন বিষয়ে সচেতনতার লক্ষে কাপ্তাইয়ে গণউদ্বুদ্ধকরণ অনুষ্ঠান

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2016   Thursday

সরকারের অর্জিত সাফল্য,ভাবনা,প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ, শিক্ষা,স্বাস্থ্য,পুষ্টি স্যানিটেশানসহ বিভিন্ন বিষয়ে জনগনকে সচেতনতার লক্ষে বৃহস্পতিবার কাপ্তাইয়ে গনউদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

গনযোগাযোগ অধিদপ্তরের প্রচারমুলক কার্যক্রমের অংশ হিসেবে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে ৪ নং কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার,৫ নং ওয়াগ্গা ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুরালি পাড়া বৌদ্ধবিহার কেন্দ্রে এই কার্যক্রমের উদ্ভোধন করেন কাপ্তাই  উপজেলার তথ্যে কর্মকর্তা মোঃ হারুন। এসময় স্থানীয় ইউপি সদস্য সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এদিকে কার্যক্রমের অংশ হিসেবে ওয়াগ্গা ইউনিয়নের মুরালি পাড়া বৌদ্ধবিহার প্রাঙ্গনে সংগীতানুষ্ঠান এবং উঠানবৈঠক অনুষ্ঠিত হয়। এতে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান চিরন্জিত তঞ্চগ্যা। এসময় তথ্য অফিসার মোঃ হারুন সহ,ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরে তথ্য অফিসের শিল্পী রফিক অাশেকী,জ্যাকলিন তঞ্চগ্যা,লিলিচিং মারমা ও অভিরাম দাশের পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে হেডম্যানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তথ্য অফিসের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ