• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটির মৈত্রী বিহারে প্রবারণা পূর্নিমা উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2016   Sunday

রোববার রাঙামাটি শহরের মৈত্রী বিহারে নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা উদযাপিত হয়েছে।

 

শহরের মৈত্রী বিহার প্রাঙ্গনে প্রাবরণা পূর্নিমা উপলক্ষে আলোচনা সভায় ধর্মীয়  দেশনা  দেন মৈত্রী বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পূর্নজ্যোতি মহাথের, বিশিষ্ট ত্রিপিটক বিশারদ পঞ দ্বীপ মহাস্থবির ও শীলানন্দ মহাস্থবির। এসময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতি দেবী প্রসাদ দেওয়ান, সাধারন সম্পাদক পূর্ন বিকাশ  দেওয়ান প্রমুখ। এ ধর্মীয় অনুষ্ঠানে শত শত বৌদ্ধ ধমালম্বীর নারী-পুরুষ অংশ নেন।

 

এর আগে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজাসহ নানাবিদ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে প্রদ্বীপ প্রজ্জ্বালন করা হয়।

 

সভায়  বৌদ্ধ ধর্মীয় গুরুরা এই প্রাবরণা পূর্নিমার মধ্য দিয়ে সকল প্রকার লোভ, হিংসা,মোহ সংঘাতসহ যাবতীয় খারাপ কাজ পরিহার করে সৎ পথে চলতে ও মৈত্রীপূর্ন মনোভাব নিয়ে একে অপরে সুখে-শান্তিতে বসবাস করার হিতোপদেশ প্রদান করেন।  পাশাপাশি অষ্টাঙ্গিক মার্গ শীল সমাধি প্রজ্ঞা পালন করে দুঃখ থেকে মুক্তির লাভের উপদেশ  দেন ধর্মীয় গুরুরা।

 

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় গুরুরা তিন মাস বর্ষাবাসের শেষে এ প্রবারণা পূর্নিমা উদযাপন করা হয়ে থাকে। এর পর থেকে দীর্ঘ এক মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হয় প্রধান ধর্মীয় উৎসব শুভ কঠিন চীবর দান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ