• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাইয়ে মারমাদের ধর্মীয় উৎসব ওয়াগ্যোই পোয়ে উদযাপিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2016   Sunday

ফানুস বাতির রঙে বর্ণিল  আকাশ,বুদ্ধকে স্নান করানো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে রোববার কাপ্তাইয়ে উদযাপিত হয়েছে মার্মা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ওয়াগ্যোই পোয়ে:।

 

উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের উদ্যোগে বিহার প্রাঙ্গণে হাজার হাজার দায়ক দায়িকার উপস্হিতি দিন ব্যাপি কর্মসুচীর উদ্ধোধন করেন চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামাক্ষ মহাথের। এ সময় রাঙাগামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মার্মা, কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী, মাসসের সাংস্কৃতিক সম্পাদক মংসুপ্রু মার্মা, রাংগামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হ্লাথোয়াই মার্মা,  চিৎমরম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসুচাইন মার্মা সহ দায়ক দায়িকারা উপস্হিত ছিলেন।

 

এই উপলক্ষে স্হানীয় শিল্পীরা ছাড়াও  বেতার শিল্পী রফিক আশেকী, মো: রফিক সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মংসুপ্রু মার্মা।  যন্ত্র সংগীতে ছিলেন, ফনীন্দ্রলাল ত্রিপুরা,ঝুলন দত্ত, ইমরান হোসেন রোকন এবং অভিজিত দাশ কিষাণ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ