• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে সুবলং শাখা বন বিহারে দুদিন ব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2016   Friday

চরকায় সুতা কাটার মধ্যে দিয়ে জুরাছড়ি উপজেলার সুবলং শাখা বন বিহারে শুক্রবার  থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব । 

 

বিহার প্রাঙ্গনে সুবলং শাখা বন বিহারের আবাসিক অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধ শ্রী মহাস্থবীর ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা ফিটা কেটে দুদিন ব্যাপী কঠিন চীবর দান উৎসবের উদ্ধোধন করেন।

 

এ সময় বিহারের উপসক কমিটির সভাপতি ধল কুমার চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রর্বতক চাকমা, কুসুমছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ান, উপাসক কমিটির সিনিয়র সদস্য জাপানী বিজয় দেওয়ান প্রমূখ  উপস্থিত ছিলেন । এর পরে ভিক্ষুসংঘের কাছ থেকে পঞ্চশীল গ্রহণ করে পূণ্যার্থীরা। পঞ্চশীল প্রদান করেন বিহারের আবাসিক অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধ শ্রী মহাস্থবীর।

 

এই উৎসবে যোগ দিতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে জুরাছড়িতে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

 

উল্লেখ্য, তথাগত গৌতম বুদ্ধের আমলে পূণ্যবতী বিশাখা কর্তৃক প্রবতিত ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা কাটা এবং সুতা দিয়ে কোমর তাঁতের মাধ্যমে তৈরী চীবর ভিক্ষুসংঘের উদ্দেশ্যে দান করা হয়।

 

এ নিয়ম অনুসরণ করে জুরাছড়িতে  ১৯৯৩ সাল থেকে সুবলং শাখা বন বিহারে বৌদ্ধ ধর্ম্মালম্বীরা এই দান কার্য সম্পাদন করে আসছেন।  বৌদ্ধ শাস্ত্র মতে এই দান সব চেয়ে বড় দান বলে একে বলা হয় কঠিন চীবর দান। ২৪ ঘন্টার মধ্যে চীবর তৈরী শনিবার বিকেলে ভিক্ষু সংঘের উদ্দেশ্য  দান করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ