• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়ির সুবলং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2016   Saturday

সকল প্রকার অবিদ্যা, কুসংস্কার ও অপশক্তির থেকে পরিত্রান এবং পার্বত্য চট্টগ্রামে তথা দেশে শান্তি ও মঙ্গল কামনার মধ্যে দিয়ে শনিবার রাঙামাটির জুরাছড়ির সুবলং শাখা বন বিহারে দুই দিনব্যাপনী অনুষ্ঠিত ২৪তম কঠিন চীবর দানোৎসব উৎসব সম্পন্ন হয়েছে।

 

জুরাছড়ি সুবলং শাখা বন বিহারে প্রাঙ্গনে ধর্মীয় অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, জ্যেষ্ঠ বৌদ্ধ সাধক জ্ঞান প্রিয় মহাস্থবীর। অনুষ্ঠানে প্রধান অতিথি জুরাছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল কেএম ওবায়েদুল হক। বক্তব্য দেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি প্রর্বতক চাকমা ।


এ সময় উপস্থি ছিলেন যক্ষা বাজার ক্যাম্প অধিনায়ক মেজর মরশেদ, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, সাবেক ভাইস চেয়ারম্যান রূপ কুমার চকমা প্রমূখ। অনুষ্ঠানে প্রধান শিক্ষক নিত্যা নন্দ চাকমার ধারা চঞ্চলনায় ভিক্ষু সংঘের সমূখে বিশেষ প্রর্থনা করেন, সুবলং শাখা বন বিহারের সভাপতি ধল কুমার চাকমা।


এর আগে আড়াইটায় জোন অধিনায়ক লেঃ কর্ণেল কেএম ওবায়েদুল হক ও বিহারের সভাপতি ধল কুমার চাকমা ২৪ ঘন্টার মধ্যে তৈরী দুইটি চীবর (বৌদ্ধ সাধকদের পড়ার কাপড়) হাজার হাজার নারী-পুরুষের সাধুবাদ ধ্বনির মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের দান করেন। পরে তা সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় উৎসর্গ করা হয়।


অনুষ্ঠানে চীবর দানের পাশাপাশি ধর্মীয় রীতিতে পঞ্চশীল গ্রহন, বুদ্ধ মর্তি দান, হাজার প্রদীপ দান, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ দান কার্য্য সম্পাদন করা হয়। এরপর শতাধিক ভিক্ষু একযোগে ধর্মীয় প্রার্থনা দেন। অনুষ্ঠানে হাজার হাজার নর-নারী শরীক হন। বিকালে হাজার বাতি প্রজ্জালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জুরাছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল কেএম ওবায়েদুল হক বলেন, সকল প্রকার অপশক্তি প্রতিরোধে একযোগে কাজ করতে হবে। শান্তি, সম্প্রীতি বজায় রাখতে সেনা বাহিনীর সকল সদস্য সব রকম সহযোগীতা প্রদান করবে।


রাঙামাটি জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন,ধর্ম যার যার উৎসব সবার। মমত্ববোধ থেকে করুণা সৃষ্টি। সকল প্রাণীর প্রতি করুণার উদ্রেগ সৃষ্টি হলেই শান্তি প্রতিষ্ঠিত হবে। হিংসা হানাহানি লোপ পাবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ