• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

দীঘিনালায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2016   Sunday

সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং ভিশন : ২০২১ কে সামনে রেখে জনগণকে উদ্বুদ্ধকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে রোববার খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের বানছড়া আনন্দময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার।   অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক বেনু মারমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রণব কুমার চাকমা, সদস্য জীবন্ত বিকাশ চাকমা, সহকারি শিক্ষক জোনাকি চাকমা ও স্থানীয় মহিলা প্রতিনিধি কুয়াশা চাকমা প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন পেশার প্রায় শতাধিক মহিলা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও  সদস্যবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার  সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা ” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।  এছাড়া তিনি  আর্থ সামাজিক উন্নয়নে মহিলারাই পারেন উন্নয়নের সাফল্য আনতে এবং বাংলাদেশকে এগিয়ে নিতে। সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড বিশেষ করে নারীদের উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন, নারীদের জন্য সরকারের গৃহিত বিভিন্ন সামাজিক নিরাপত্তা বিষয়ে আলোচনা  করেন।

 

এদিকে, গেল শনিবার পাবলাখালী শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে  শতাধিক মহিলা অংশগ্রহন করেন। এতে জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার  উক্ত বিষয়ের উপর বিস্তারিত বক্তব্য রাখেন।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবলাখালী শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝীনু চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দয়াল কুমার চাকমা এবং পাবলাখালী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মুকুল কান্তি দেওয়ান প্রমূখ। সমাবেশ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক রিপু খীসা।

 

বক্তারা সবাই সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ে সকলেই একযোগে কাজ করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ