• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় বৌদ্ধ মুর্তি ভাঙ্গা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যানের জামিনে মুক্ত

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2016   Tuesday

লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর রাজাপাড়া বিল বৌদ্ধ বিহারের মুর্তি ভাংচুর ও চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামীকে জামিন প্রদান করেছেন লামা জুডিশিয়াল আদালত। মঙ্গলবার স্ব-শরীরে হাজির হয়ে লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন মামলার প্রধান আসামী ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার।

 

জানা যায়,  গেল ২ অক্টোবর রোববার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর বাজারস্থ রাজাপাড়া বিল বৌদ্ধ বিহারের জায়গায় অনধিকার ভাবে প্রবেশ করে বৌদ্ধ মুর্তি ভাংচুর ও চুরির ঘটনায় ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার সহ ৯জনকে আসামী করে ৫ অক্টোবর লামা থানায় মামলা করে বৌদ্ধ বিহারের কমিটির সভাপতি মং থোয়াইচিং মার্মা।  

 

জুডিশিয়াল আদালতে জাকের হোসেন মজুমদারের পক্ষে জামিনের আবেদন ও শুনানী করেন তার আইনজীবি নুরুল আবচার আজাদ ও মো. জাফর আলম। লামা কোর্টের জি.আর মামলা নং ৮৭। এই পর্যন্ত মামলার ৯জন আসামীর মধ্যে ৪জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ