• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রোববার রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশনের দ্বিতীয় গুরুত্বপূর্ন বৈঠক বসছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2016   Saturday

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পক্তি কমিশনের রোববার রাঙামাটিতে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পার্বত্য ভূমি নিষ্পত্তি কমিশনের সংশোধনী আইন ২০১৬-এ সংসদে পাসের পর এটিই হবে দ্বিতীয় গুরুত্বপূর্ন বৈঠক। গেল ৪ সেপ্টেম্বর রাঙামাটিতে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

 

উল্লেখ্য, গেল ১লা আগষ্ট  মন্ত্রী সভার নিয়মিত বৈঠকে ভূমি কমিশনের ১৪টি সংশোধনী ধারা অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে ৮ আগষ্ট রাষ্টপতি স্বাক্ষরের পর ৯ আগষ্ট আইনটি গেজেট আকারে প্রকাশিত হয়। ৬অক্টোবর  পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন(সংশোধন) আইন ২০১৬ এর বিল সংসদে পাস করা হয়।

 

একাধিক সূত্র মতে, পার্বত্য ভূমি কমিশনের সংশোধনী আইন ২০১৬ এ সংসদে পাসের পর রোববার রাঙামাটির সার্কিট হাউসে সকাল ১০টায় এ কমিশনের দ্বিতীয় গুরুত্বপূর্ন বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে পার্বত্য ভূমি কমিশনের  চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উল হক ছাড়াও কমিশনের সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান  জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা), চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, তিন পার্বত্য  জেলা পরিষদের  চেয়ারম্যান ও তিন সার্কেল চীফরা উপস্থিত থাকার রয়েছে।

 

পার্বত্য ভূমি কমিশনের সচিব মোঃ রেজাউল করিম জানান,পার্বত্য ভূমি কমিশনের সংশোধনীর পর এই দ্বিতীয় বৈঠকে কমিশনের চেয়ারম্যানসহ কমিশনের সকল সদস্যগণ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

 

তিনি আরো জানান, বিরোধপূর্ন  ভূমি মালিকানা নিয়ে গেল ৮ সেপ্টেম্বর থেকে গেল ২৪ অক্টোবর পর্ষন্ত দরখাস্ত আহ্বান করে গণ বিজ্ঞপ্তি করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। এ পর্ষন্ত এ সংক্রান্ত মোট ১৫ হাজার ৬৬৯টি দরখাস্ত জমা পড়েছে কমিশন কার্যালয়ে। তবে কোন উপজেলা থেকে কতটি দরখাস্ত জমা পড়েছে তা এখনো বাছাই করা সম্ভব হয়নি।

 

তিনি এক প্রশ্নের জবাবে বলেন,আজকের বৈঠকে উপস্থিত সদস্যদের মতামত ও সিদ্ধান্তের ভিত্তিতে দরখাস্ত আহ্বানের তারিখ বৃদ্ধি করা হবে কিনা তা বৈঠকের পর জানা যাবে।

 

এদিকে, কমিশনের বৈঠকের জন্য ইতোমধ্যে  পার্বত্য ভূমি কমিশনের  চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উল হক শনিবার রাঙামাটিতে পৌঁছেছেন বলে জানা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.    

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ