• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পিসিপি’র নেতা বিনয়ন ও অনিল চাকমাকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে ইউপিডিএফ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2016   Wednesday

খাগড়াছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) কেন্দ্রীয় সহ-সভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমাকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউপিডিএফ।

 

ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা হয়, বুধবার খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভরস্থ ইউপিডিএফ কার্যালয়ে পিসিপি’র আয়োজিত সংবাদ সম্মেলন থেকে আইন-শৃংখলা বাহিনী কর্তৃক পিসিপি’র কেন্দ্রীয় সহ:সভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমাকে আটক করা হয়।


প্রেস বার্তায় পার্বত্য চট্টগ্রামে চলমান ধরপাকড় দমন-পীড়নকে ফ্যাসিবাদী শাসনের মূর্তরূপ আখ্যায়িত করে বলা হয়, গ্রেফতার নির্যাতন করে প্রতিবাদী জনতার কণ্ঠ রোধ করা যায় না। কোন অত্যাচারি শাসক দমন নীতি অবলম্বন করে বেশি দিন ক্ষমতায় টিকতে পারেনি।’



প্রেস বার্তায় আটককৃত পিসিপি নেতা বিনয়ন চাকমা, অনিল চাকমা ও বিপুল চাকমাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। অন্যথায় দমন-পীড়নের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ