• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গণসংবর্ধনা
পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রধান বাধা অবৈধ অস্ত্র-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2016   Saturday

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী  দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রধান বাধা হচ্চে অবৈধ অস্ত্র। আওয়ামীলীগ সরকার পার্বত্য এলাকায় বসবাসরত মানুষের শান্তি ও কল্যাণের কথা চিন্তা করে শান্তিু চুক্তি করেছে। আঞ্চলিক দলগুলোর অবৈধ অস্ত্রের কারণে এগুলো বিলম্ব হতে বাধ্য হচ্ছে।

 

 তিনি আরো বলেন, পাহাড়ে উচ্চ শিক্ষার উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটিতে স্থাপন করেছে। কিন্তু তারা চাইনা এ অঞ্চলের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হউক। এক কথায় তারা চাইনা পাহাড়ের মানুষের সার্বিক উন্নয়ন। সর্বক্ষেত্রে অবৈধ অস্ত্রের মাধ্যমে মানুষের কল্যান ও উন্নয়নে তারা বাধা সৃষ্টি করে স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক করে রেখেছে।

 

তিনি বলেন, সন্ত্রাসীদের কোন জাতপাত নেই। সে যে জাতি যে গোষ্টী যে দলেরই হোক না কেন সকল সম্প্রদায়কে ঐক্যভাবে এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

 

শুক্রবার রাঙামাটি বাঘাইছড়ি উপজেলায় দীপংকর তালুকদারকে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য করায় বাঘাইছড়ি উপজেলা শাখা আওয়ামীলীগের উদ্যোগে গণ সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

 

বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনায় সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষ কেতু চাকমা। বক্তব্য রাখেন,সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক জ্যোতির্ময় চাকমা কেরোল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা আওয়ামীলীগের সদস্য জাফর আলী খান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোঃ কাজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ শাহজাহান, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আব্দুস শুক্কুর, প্রিয়নন্দ চাকমা, যুগ্ন সাধারণ সম্পাদক অমলেন্দু চাকমা, গিয়াস উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।

 

সভায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সহযোগী ও অঙ্গ সঙ্গঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন। 

 

সভায় দীপংকর তালুকদার আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটিতে আমাকে নির্বাচিত করেনাই করেছে আপনাদেরকে। পার্বত্য এলাকার মানুষের প্রতি তার আন্তরিকতার অভাব নেই। তিনি বলেন, সম্প্রতি ভিডিও কনফারেন্সে পার্বত্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি তিনি ২৪ঘন্টা পেরুতে না পেরুতেই পূরণ করেছেন। পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নেও তিনি সবসময় আন্তরিক। ২০১৯ সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে রাঙ্গামাটির আসনটি তাকে উপহার দেওয়ার জন্য তিনি সকলকে আহ্বান জানান।

 

ফিরোজা বেগম চিনু এমপি বলেন, আওয়ামীলীগ রাজনীতির সাথে যারাই যুক্ত তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এবং তারা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের পথে চলে। তারা গন মানুষের কথা বলে। তিনি বলেন, আওয়ামীলীগের ক্রমবর্ধন জনপ্রিয়তা এমনি এমনি বাড়েনি বেড়েছে তাদের সুকর্মের ফলে। এই কর্মগুলোর কথা তৃণমূল পর্যায়ের মানুষের কাছে তুলে ধরতে তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে মনে ধারণ করে নেতাকর্মীদের আগামী বাঘাইছড়ি পৌরসভা ও ২০১৯সালের জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেত্রী ও নেতাকর্মীরা নির্বাচনে যাকেই যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত করবে তার পক্ষে কাজ করারও আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ