• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে প্রতিবেদন লেখা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2016   Sunday

‘জাগ্রতবিবেক, দুর্জয়তারুণ্য-দুর্নীতিরুখবেই’ এই শ্লোগানকে সামনে রেখে রোববার রাঙামাটিতে দিনব্যাপি প্রতিবেদন লেখা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির আয়োজনে আশিকা সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্ধোধন করেন সনাক রাঙামাটির সদস্য এ্যাডভোকেট সুস্মিতা চাকমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বজন সদস্য দেবব্রত চৌধুরী কুমকুম, টিআইবি চট্টগ্রাম অঞ্চলের প্রোগ্রাম ম্যানেজার একেএম রেজাউল কবীর আকাশ ও রাঙামাটি সনাকের এরিয়া ম্যানেজার মো. মাসুদুল আলম। প্রশিক্ষণ কোর্সে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডসরা অংশ গ্রহণ করেন।

 

প্রশিক্ষণে প্রতিবেদন লেখার পদ্ধতি, ব্যক্তি ও প্রতিষ্ঠানের সফলতার কাহিনী লিপিবদ্ধকরন, গণসাংবাদিকতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক পরিবর্তন তুলে ধরা এবং সভার কার্যবিবরনী লেখা সম্পর্কে আলোচনা হয়। তাছাড়া দলীয় কাজের মাধ্যমে অংশ গ্রহণকারীদের উল্লেখিত বিষয় সম্পর্কে ধারণা দেয়া হয়।

 

প্রশিক্ষণে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট (বিআইডিডি) এর চেয়ারম্যান সুব্রতরাহা গণসাংবাদিকতা ও সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে আলোচনা করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবেদন একজন ব্যক্তি জীবনে বিভিন্ন কাজে লাগে। প্রতিবেদন জানা থাকলে একজন ব্যাক্তি তার জীবনের নানান কাজে ব্যবহার করতে পারে। সনাকের ইয়েস সদস্যদের বিভিন্ন প্রোগ্রামে প্রতিবেদন তৈরি করতে হয়। এর মাধ্যমে তারা প্রতিবেদন তৈরির প্রদ্ধতি সম্পর্কে ধারণা জানা সম্ভব হয়।

 

প্রশিক্ষণে সমাপনীপর্বে বক্তব্য রাখেন সনাকের রাঙামাটির সহসভাপতি অমলেন্দু হাওলাদার ও সনাক সদস্য মোহাম্মদ আলী।

 

সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, প্রতিবেদন তৈরিকরতেহবেসহজভাষায়, যা পাঠকের পড়তে ও জানতে সহজ হয়। এমন কোন ভাষা লেখা যাবে না, যা পাঠক বুঝতে পারবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ