• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাঙামাটি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2016   Tuesday

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি পার্বত্য জেলা ইউনিটের বার্ষিক সাধারন সভা ও ৪৪ তম সাধারন সভা মঙ্গলবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  আলোচনায় অংশ নেন সোসাইটির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, কার্যকরী সদস্য রেজাউল করিম, গঙ্গামানিক চাকমা, জেবুন্নেছা রহিম , আজীবন সদস্য মোঃ মোস্তফা কামাল, নুরুল আবছার মানিক , মোঃ সোলায়মান।¡ বার্ষিক সাধারন সভায়  বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সোসাইটি রাঙামাটির সেক্রেটারী এম জিসান বখতিয়ার । বার্ষিক সাধারন সভায় সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য, আজীবন সদস্য এবং সাধারন সদস্য গন উপস্থিত ছিলেন।

 

বার্ষিক সাধারন সভায় জানানো হয়, আন্তর্জাতিক রেড ক্রস এর সহায়তায় রাঙামাটি পার্বত্য জেলার ২ টি উপজেলায় ইকোসেপ প্রকল্পের আওতায় ২ শত হত দরিদ্র পরিবারকে আতœ- কর্মসংস্থান মূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে পরিবার প্রতি ৩০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।  বর্তমানে প্রকল্পের আওতায় উপকার ভোগী পরিবারের সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

 

সভায় আরো জানানো হয় রাঙামাটি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নিজস্ব ব্যবস্থাপনায় একটি ব্যাংক স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে ।  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে চলতি অর্থ বছরে ৩০ লক্ষ টাকার অবকাঠামো নির্মানের কাজ গ্রহন করা হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ