• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে
মহালছড়িতে ৫ জয়িতাকে সংবর্ধনা

রূপায়ন তালুকদার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2016   Friday

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার খাগড়াছড়িতে জয়িতা’দের সংবর্ধনা প্রদান করা হয়।

 

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে মাইসছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইলিয়াছ মিয়া।

 

মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমার সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা গুলশান-ই-জাহান, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা ও মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণাময় চাকমা। অনুষ্ঠানে শিক্ষক, ছাত্রছাত্রী, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে এ বছর ৫ জন জয়িতাকে ফুল দিয়ে সংবর্ধনাসহ ক্রেষ্ট ও নগদ টাকা তুলে দেওয়া হয়। সংবর্ধিত ৫ জন জয়িতা হলেন, নন্দরানী চাকমা, শোভা রাণী ত্রিপুরা, হ্লাক্রা মারমা,স্নাউ মারমা, ফটোবালা দেবনাথ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ