• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2016   Monday

সোমবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় এনজিওদের দক্ষতা বৃদ্ধি ও ভূক্তভোগীদের আইনগত সেবা প্রদান শীর্ষক সমন্বয় সভার আয়োজন করা হয়।


এইচএসডিও-এর  উদ্যোগে আশিকা সন্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সামসুদ্দিন খালেদ। বক্তব্যে রাঙামাটি জজ আদালতের পিপি এ্যাডভোকেট রফিকুল ইসলাম,ইউএনডিপি-সিএইচডিপির কর্মকর্তা ঝুমা দেওয়ান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল,পুলিশ সুপারের প্রতিনিধি ডিআইও ওয়ান মো.ইসমাইল হোসেন, বেসরকারী উন্নয়ন সংস্থা হিমাওয়ান্টির নির্বাহী পরিচালক টুকু তালুকদার, জেলা মহিলা কর্মকর্তা কনিকা চাকমা,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরুল আবছার মানিক, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, এডভোকেট মামুনুর রশীদ মামুন প্রমুখ।


সমন্বয় সভার সার্বিক পরিচালনায় ছিলেন,এইচএসডিও-এর চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. ফয়সাল আহম্মদ,এইচএসডিও এর প্রোগ্রাম অফিসার জামিলা পারভীন। সভায় সহিংসতা শিকার ভূক্তভোগী, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী ও গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহন করেন।


সমন্বয় সভায় বক্তারা বলেন,সহিংসতা প্রতিরোধে ন্যায় বিচার পাওয়া,মামলার দীর্ঘায়ুতা ,পারিবারিক চাপ প্রয়োগ,পুলিশী হয়রানি,মামলার আইওর বিলম্বিত প্রতিবেদন পেশ ও রাজনীতি চাপ থাকা ইত্যাদি ইত্যাদি কারনে ভিকটিম সঠিক বিচার থেকে বঞ্চিত। বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সন্মিলিতভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান।


প্রধান অতিথি রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো.শামস উদ্দীন খালেদ বলেন, রাঙামাটি জেলা দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে বিচারক সংকট যার কারনে বিচার কার্যক্রম পরিচালনা ও রায় প্রদানে একটু বিলম্ব হচ্ছে। জজ কোর্ট ও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে প্রায় ৪-৫ হাজার ফৌজদারি জি,আর ও নন জিআর মামলা বিচারাধীন রয়েছে। কিন্তু সেই অনুপাতে জজ কোর্টে জজ ও যুগ্ন জজ মিলে দুইজন বিচারক রয়েছেন। জজ কোর্টে বিচারক প্রয়োজন আরো ৪-৫জন। এছাড়াও বিভিন্ন জটিলতার কারনে বিচার কাজের রায়ে সময় লাগে।


পাবলিক প্রসিকিউটর (পিপি), কোর্ট জিআরও এবং মামলার আইও যদি মামলা প্রসেসিং করে দ্রুত বিচারকের কাছে উপস্থাপনা করতে পারে তা হলে বিচার কাজ দ্রুত করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।


তিনি আরো বলেন,পার্বত্য চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা সংস্থা,এনজিও সংস্থাগুলো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যে ভূমিকা রাখছে তা অবশ্যই প্রশংসনীয়। আর এই সকল কাজে বড় ভূমিকা রয়েছে দাতা সংস্থা ইউএনডিপি সিএইচটিডিএফের।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ