• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় গিয়াস উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Published: 23 Dec 2016   Friday

শুক্রবার লামায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

 

এম. জয়নাল আবেদীন ফাউন্ডেশন লামা আদর্শ বালিকা বিদ্যালয়ে উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ৪০৯ জন শিক্ষার্থী অংশ নেন। ১০০ নম্বরের অনুষ্ঠিত পরীক্ষা এম.সি.কিউ পদ্ধতিতে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সাতটি কক্ষে অনুষ্ঠিত হয়। এতে শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পরীক্ষা কেন্দ্র।


আদর্শ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেবুন্নাহার হল সুপারের দায়িত্বে পরীক্ষায় প্রধান পরীক্ষক ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক লামা শাখার প্রিন্সিপাল অফিসার তৌহিদ মাহাবুব আমিন। পরীক্ষার সার্বিক পরিচালনা করেন মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মোঃ তমিজ উদ্দিন। সহকারী কেন্দ্র সচিব ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা।


পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, কাল্ব চেয়ারম্যান সাইমুন এ পেরারা, মৌচাক শিক্ষা কমিটির সভাপতি মোঃ হানিফ ও সদস্য থোয়াইনু মার্মা, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন।


মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মোঃ তজিম উদ্দিন জানান,২০১০ সাল থেকে এম. জয়নাল আবেদীন ফাউন্ডেশনের উদ্যোগে এ বৃত্তি চালু করা হয়। প্রতি বছরের ন্যায় চলতি বছরও মেধাভিত্তিক প্রতিটি ক্লাস থেকে ৮৪ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ