• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

একুশে টিভি ও এনটিভির চেয়ারম্যানকে গ্রেপ্তারে প্রতিবাদে বান্দরবানে সাংবাদিকদের মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2015   Sunday

একুশে টিভি ও এনটিভির চেয়ারম্যানকে গ্রেপ্তার এবং রিমান্ডের নামে নির্যাতনের প্রতিবাদে রোববার বান্দরবানে কর্মরত সাংবাদিকরা মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন।

 

বান্দরবান প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এনটিভির বান্দরবান প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার। বক্তব্য রাখেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি দৈনিক সচিত্র মৈত্রির সম্পাদক অধ্যাপক মোঃ ওসমানগনি, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক চিম্বুক পত্রিকার সম্পাদক বাদশামিয়া মাষ্টার,এটিএন বাংলার বান্দরবান প্রতিনিধি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মিনারুল হক,দৈনিক সমকালের প্রতিনিধি উজ্জল তংচঙ্গ্যা,দৈনিক গিরিদর্পনের বান্দরবানে ব্যুরো চীফ সেলিম আহমেদ চৌধুরী,জিটিবির প্রতিনিধি মোঃ ইসহাক,একুশে টিভির প্রতিনিধি নজরুল ইসলাম টিটুসহ কর্মরত সাংবাদিকরা।

 

সাংবাদিকেরা তাদের বক্তব্যে বলেন সরকার দমন পিড়নের মাধ্যমে গনমাধ্যমের ক›ণ্ঠ রোধ করার পায়তারা করছে।

 

বক্তারা বলেন, এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন ফালুকে ও একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে।

 

বক্তারা এর তিব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবী করেন। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসুচী দিতে বাধ্য হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ