• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবান আওয়ামীলীগের মানব বন্ধন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2015   Sunday

সন্ত্রাস,নৈরাজ্য,পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে বান্দরবানেরোববার জেলা আওয়ামীলীগ ও তাদের অঙ্গসংগঠনের উদ্যোগে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

বান্দরবান জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে ঘন্টব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি  ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান,সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী,সহ-সভাপতি মোঃ ইসলাম বেবি,সাধারন সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মজিবর রহমান, যুগ্ন সম্পাদক লক্ষি পদ দাশ,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,পৌর কাউন্সিলার অজিত কান্তি দাশ,মহিলালীগের জেলা শাখার সভাপতি খুরশিদা ইসহাক,আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট জয়নাল আবদীন,পৌর আওয়ামীলীগেড়র সাধারন সম্পাদক শামসুল ইসলাম,জেলা শ্রমিক লীগের সভাপতি সুব্রত বড়ুয়া প্রমুখ। মানব বন্ধনটি বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের পশ্চিম গেইট থেকে চৌধুরী মার্কেট পর্যন্ত বিস্তৃতি ছিল।

 

মানব বন্ধনের বক্তারা বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে এবং পেট্রোল বোমা মেরে নিরহ মানুষ খুন করে দেশকে এক বিভিষিকাময় পরিস্থিতির দিকে দাবিত করছেন। 

 

বক্তরা বেগম জিয়াকে সন্ত্রাস এবং নৈরাজ্য পরিত্যাগ করে গনতান্ত্রিক আন্দোলনে ফিরিয়ে আনার  আহবান জানিয়ে বলেন অন্যথায় আওয়ামীলীগ এর সমুচিত জবাব দিতে বাধ্য হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ