• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

নাশকতার প্রতিবাদে রাণীর হাটে মানববন্ধন ও বিক্ষোভ

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2015   Sunday

বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধ, পেট্রোল বোমা দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদে রোববার রাঙ্গুনীয়ার রাজানগর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল করেছে।

 

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাণীর হাট বাজারস্থ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা ছাড়াও রাণীর হাট বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনীয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন খান।

 

অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, তথ্য ও গবেষনা সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী (মিল্টন), সহ-দপ্তর সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, রানীর হাট ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল হক চৌধুরী খালেদ, সিরাজুল ইসলাম চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন যুবলীগ নেতা এরশাদুর রহমান তালূকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি বখতেয়ার হোসেন, জাহেদ চৌধুরী, আবু জাফর তালুকদার, মোঃ হোসেন, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মোবিন চৌধুরী। এছাড়াও উত্তর রাঙ্গুনীয়া বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন পেশাজিবীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানবন্ধন শেষে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাণীর হাট বাজারে বিক্ষোভ-মিছিল বের করা হয়।

 

সভায় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি সারা দেশে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে। হরতাল অবরোধের নামে দেশে এক ভীতিকর অবস্থার সৃষ্টির পায়তারা চালাচ্ছে। বক্তারা বিএনপি-জামায়াত জোটের যে কোন বিশৃংখলা ঠেকাতে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে।বক্তরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিগত বছরের সাফল্যের খবর গ্রাম গঞ্জে ছড়িয়ে দিতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ