• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বনভান্তের জন্ম স্থান মোরঘোনার স্মৃতি স্তম্ভে ধর্মীয় অনুষ্ঠান ও পুষ্পমাল্য অপর্ণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2017   Monday

মহাপরিনির্বাণপ্রাপ্ত আর্যশ্রাবক শ্রীমৎ সাধনানন্দ মহাথেরো বনভান্তের ৯৮তম জন্ম দিবস উপলক্ষে সোমবার বনভান্তের জন্ম স্থান বড় আদামের মোরঘোনায় অবস্থিত স্মৃতি স্তম্ভে ধর্মীয় অনুষ্ঠান ও পুষ্পমাল্য অপর্ণ করা হয়েছে।

 

রাঙামাটি সদর উপজেলায় অবস্থিত রাঙামাটি সদর উপজেলার  মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে বনভান্তের জন্ম স্থানে নির্মিত স্মৃতি স্তম্ভে সকালের দিকে প্রথমে রাঙামাটি রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথেরো পুষ্পামাল্য অপর্ন করেন। এসময় রাজ বন বিহারের  জ্যৈষ্ঠ ভিক্ষু সংঘরা উপস্থিত ছিলেন।  

 

এছাড়া বনভান্তের স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য ও শ্রদ্ধা নিবেদন করেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়,রাজবন বিহার উপাসক উপাসিকা পরিষদের  সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান,রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোরঘোনা স্মৃতি স্তম্ভ ও স্মৃতি মন্দির পরিচালনা কমিটির সভাপতি  অরুণ কান্তি চাকমাসহ অন্যান্যরা।

 

ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান, হাজার প্রদীপ দানসহ বিবিধ দানযজ্ঞ। দান ও উৎসর্গ পরিচালনা করেন শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাথেরো।

 

আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে সকল প্রাণীর হিতসুখের মঙ্গলার্থে পুণ্যার্থীদের উদ্দেশ্যে দেশনা (ধর্মোপদেশ) দেন রাঙামাটি রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথেরো ও ফুরমোন আন্তর্জাতিক সাধনাতীর্থ বন ধ্যান কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ ভৃগু মহাথেরো।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়,রাজবন বিহার উপাসক উপাসিকা পরিষদের  সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান,রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোরঘোনা স্মৃতি স্তম্ভ ও স্মৃতি মন্দির পরিচালনা কমিটির সভাপতি  অরুণ কান্তি চাকমা, ২নং মগবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত চাকমা।

 

ধর্মীয় অনুষ্ঠানের শুরুতে উদ্ধোধনী ধর্মীয় সংগীত পরিবেশন করেন রনজিত দেওয়ান  ও ধর্মরত্না চাকমা।অনুষ্ঠান শেষে বনভান্তের ধারনকৃত বাণী বাজানো হয়।

 

উল্লেখ্য, বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার  মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) লাভ করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাঙামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে।

 

বনভান্তের ৯৮তম জন্ম দিবস উপলক্ষে অনুষ্ঠান সূচী:

২ জানুয়ারী পরমপূজ্য বনভন্তের জন্ম স্থান মোরঘোনায় পূজ্য ভান্তের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভে ধর্মীয় অনুষ্ঠান, ৩ জানুয়ারী থেকে ৫ জানুয়ারী ৫ দিনব্যাপী সদ্ধর্ম পূজা (ত্রিপিটক পূজা) এবং ত্রিপিটক পাঠ উদ্ধোধন,  ৩ জানুয়ারী থেকে ৭জানুয়ারী পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা এবং বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভিক্ষুসংঘের ত্রিপিটক পাঠ ও মঙ্গল প্রদ্বীপ প্রজ্জলন এবং ৮জানুয়ারী পরমপূজ্য বনভন্তের ৯৮তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ