• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বনভান্তের ৯৮তম জন্ম দিবসকে কেন্দ্র করে
রাঙামাটিতে বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক শোভাযাত্রার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2017   Tuesday

মহাপরির্বানপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় আর্য্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) ৯৮তম জন্ম দিবসকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে রাঙামাটি শহরে ধর্মীয় গ্রন্থ ‘ত্রিপিটক’ শোভাযাত্রা বের করা হয়েছে।


উল্লেখ্য, মহাসাধক বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাঙামাটি রাজ বন বিহারে রাখা হয়েছে।


আর্য্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের আগামী জানুয়ারী ৯৮তম জন্ম দিবস উপলক্ষে রাজ বন বিহার পরিচালনা কমিটি রাঙামাটিতে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরর ২টার দিকে রাঙামাটি শহরে ধর্মীয় গ্রন্থ ‘ত্রিপিটক’ এর বর্নাঢ্য শোভাযাত্রা বের করে বৌদ্ধ নারী-পুরুষ।

 

শোভাযাত্রাটি রাজবন বিহার থেকে শুরু হয়ে শহরের বনরূপা-তবলছড়ি-আসামবস্তি-রাঙ্গাপানি-ভেদভেদী হয়ে প্রদক্ষিণ শেষে আবারও রাজনবন বিহার গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় কয়েকশ’ গাড়ির বহর নিয়ে ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক, গৌতম বুদ্ধের মূর্তি ও বনভান্তের প্রতিকৃতি প্রদর্শন করা হয়। এ শোভাযাত্রায় হাজার হাজার বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেন।শোভাযাত্রার নেতৃত্ব দেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির।


জানা গেছে,বনভান্তের জন্ম দিবস উপলক্ষে ত্রিপিটক প্রদর্শনী ছাড়াও ৪ জানুযারী থেকে ৭ জানুয়ারী পর্ষন্ত ভিক্ষু সংঘের ত্রিপিটক পাঠ,উপসম্পদা অনুষ্ঠান এবং ৮ জানুয়ারী ভোরের বেলুন উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী বনভান্তের জন্ম দিবস পালিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ