• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রোববার পরমপূজ্য বনভান্তের ৯৮তম জন্ম দিবস

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2017   Saturday

রোববার রাঙামাটি রাজ বন বিহার অধ্যক্ষ ও মহাপরির্বানপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় আর্য্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) ৯৮তম জন্ম দিবস। এ উপলক্ষে রাঙামাটির রাজ বন বিহারে  ৯৮ পাউন্ড কেক কেটে জন্ম দিন উদযাপনসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


রাঙামাটি রাজ বন বিহার সূত্রে জানা গেছে, পরমপূজ্য বনভান্তের ৯৮তম জন্ম দিবস দিবস উপলক্ষে রোববার ভোর ৫টায় ৯৮ পাউন্ড কেক কেটে জন্ম দিনের অনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে। এতে কেক কাটবেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।

 

এর পর রাজ বন বিহার মাঠে সকাল ৮টায় বেলুন উড়ানো ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। বিকালে ৮৪ হাজার বাতি প্রজ্জ্বালন ও ৯৮টি ফানুস বাতি উড়ানো হবে।


মহাসাধক বনভান্তের ৯৮ তম জন্ম দিবস উপলক্ষে রাঙামাটিতে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজবন বিহার পরিচালনা কমিটি। এর মধ্যে ছিল গেল ২ জানুয়ারী বনভান্তের স্মৃতি বিজরিত জন্ম স্থান রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অপর্ণ ও ধর্মীয় অনুষ্ঠান, ৩ জানুয়ারী রাঙামাটি শহরে ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক পূজা ও ত্রিপিটক-এর শোভাযাত্রা এবং ৪ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্ষন্ত রাজ বন বিহার ভিক্ষু সংঘের ত্রিপিটক পাঠ,উপসম্পদা অনুষ্ঠান।


প্রসঙ্গত উল্লেখ্য, মহাসাধক বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) করেন।

 

বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাঙামাটি রাজ বন বিহারে রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ