• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    
 
ads

কল্পনা চাকমার চিহৃিত অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে কতুকছড়িতে বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2017   Monday

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার  অপহরণকারীদের গ্রেফতারের দাবীতে সোমবার রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউপিডিএফ সমর্থিত  চার পাহাড়ী নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও সাজেক নারী সমাজ এ বিক্ষোভ-সমাবেশের আয়োজন করেছে।

 

হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক বিমান্তি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,মহাপূরম উচ্চ বিদ্যালয় গেইটের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি শান্তি প্রভা চাকমা। বক্তব্য রাখেন হিলউইমেন্স ফেডারেশনের জেলা শাখার সভাপতি মন্টি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা, ঘিলা ছড়ি ইউপি মহিলা মেম্বার শান্তনা চাকমা, রামহরি পাড়ার মহিলা কার্বারী শান্তন চাকমা।

 

এর আগে একটি বিক্ষোভ-মিছিল কতুকছড়ি বড় মহাপূরম উচ্চ বিদ্যালয় গেইট থেকে শুরু করে কতুকছড়ি বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে নেতৃবৃন্দ দাবী করে বলেন, ১৯৯৬ সালের ১২ জুন কল্পনা চাকমার অপহরনের  ২১ বছর অতিবাহিত হওয়ার পরও অদ্যাবধি কল্পনা চাকমা‘রঅপহরণের সঠিক তদন্ত রিপোর্ট প্রকাশ ও অপরাধীদের গ্রেফতার করা হয়নি। এ পর্যন্ত দাখিলকৃত প্রতিটি তদন্ত রিপোর্টে অপহরণকারীদের রক্ষায় সকল রকম চেষ্টা চালানো হয়েছে।

 

বক্তারা অবিলম্বে চিহিৃত অপহরণকারীদের গ্রেফতার করে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহনের দাবী জানান। অন্যথায় পার্বত্যবাসী তা কখনো মেনে নেবে না বলে  হুঁশিয়ারী উচ্চারণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ